বৃহষ্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

শনিবার, ২০ মার্চ, ২০১০

সামরিক বাহিনীতে ব্যবহৃত কিছু অস্ত্র ও সামগ্রী


হাইটেক আর্মি রিষ্ট ওয়াচ

উপরে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঘড়ির ন্যায় রিয়াল টাইম ভিডিও রিসিভার । এটি সেনা সদস্যদের তাদের শত্রু অবস্থান সম্পর্কে তাৎক্ষনিক ছবি প্রদান করে (সেকেন্ডে প্রায় ৩০ ফ্রেম)। যা হেলিকপ্টারের মাধ্যমে সংগ্রহ করা হয় । এই ঘড়িটির আয়তন তিন ইঞ্চি । এবং এটি তৈরী করেছে “Tadiran communications” নামে একটি প্রতিষ্ঠান ।

রবিবার, ৩০ আগস্ট, ২০০৯

সৌদি আরব হতে যাচ্ছে রুশ অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা


রাশিয়ার কাছ থেকে সৌদি আরব প্রায় দুই বিলিয়ন ডলার বা এক দশমিক ৪ বিলিয়ন ইউরোর অস্ত্র কিনবে ৷ এই সংক্রান্ত একটি চুক্তিও প্রায় চুড়ান্ত করে এনেছে দুই দেশের কর্মকর্তারা ৷ জানানো হয়েছে, এই চুক্তির আওতায় সৌদি আরব দেড়শটি হেলিকপ্টার কিনতে যাচ্ছে যার মধ্যে রয়েছে ৩০টি এম আই থার্টি ফাইভ এটার্ক হেলিকপ্টার এবং ১২০টি এমআই সেভেনটিন হেলিকপ্টার ৷ এছাড়া শতাধিক ট্যাংক ও এয়ার ডিফেন্স সিস্টেমও কিনবে সৌদি আরব ৷ এর ফলে সৌদি আরব হবে রাশিয়ার অন্যতম বড় অস্ত্র ক্রেতা দেশ ৷

মাইকেল জ্যাকসনের মৃত্যুকে ‘হত্যা ’ বললো লস এঞ্জেলেস করোনার


পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য প্রাথমিকভাবে দুটি ওষুধ দায়ী বলে জানিয়েছে লস এঞ্জেলেসের করোনার অফিস৷ এক বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে যে এ্যানেসথেটিক প্রপোফলের কারণে জ্যাকসনের শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়৷ এছাড়া অন্য ওষুধটিও এই বিষক্রিয়ায় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে করোনার অফিস৷ তারা জ্যাকসনের মৃত্যুকে 'হত্যা' বলে অভিহিত করেছে৷ এর আগে জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে পুলিশকে জানান যে ২৫শে জুন সকালে তিনি জ্যাকসনকে প্রপোফল দিয়েছিলেন৷ ওই দিন রাতেই মারা যান মাইকেল জ্যাকসন৷

এ জন্য প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারেকে।

শুক্রবার, ২৮ আগস্ট, ২০০৯

আর কত মায়ের কোল খালি করবে টেমসেট


সরকারের চোখ কি বাধা, না কি সাস্থ মন্ত্রনালয় দেখেও না দেখার অভিনয় করছে ? কেউ কি বলতে পারবে কোন অদৃশ্য কারণে টেমসেট এখানো বাজারে ? আর কত মায়ের বুক খালি হলে ম্যাডাম ( প্রধান মন্ত্রি ) বা স্যার ( সাস্থ মন্ত্রী ) খুশি হবেন ?

কেউ কি এগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে ?

বেশ কিছু দিন আগেই রিড ফার্মা বন্ধ করা হয়েছে ।বন্ধ করা হয়েছে টেমসেটের বাজারজাতকরণ এবং টেমসেটের সকল ধরনের বেচাকেনা ।তারপরও কি করে টেমসেট বাজারে পাওয়া যায়। বোধগম্য নয়।

টেমসেটের কারণে মৃত্যুর সংখ্যা ২৭ এ দাড়িয়েছে ।বুধবার যোগ হয়েছে নতুন নাম ইভা ।৪ বছরের শিশু ইভা বুধবার ঢাকা শিশু হাসপাতালে মারা যায়।

বুধবার, ২৬ আগস্ট, ২০০৯

ডিজাবল করুন আপনার কম্পিউটারের “Turn off” বাটন

আপনি ইচ্ছে করলেই সহজেই আপনার কম্পিউটারের Turn off বাটনটি registry editor এর সাহায্যে disable করতে পারবেন। এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো --


প্রথমে Start বাটনে গিয়ে Run এ ক্লিক করে Run অপশানে গিয়ে regedit লিখে Enter চাপতে হবে।










এবার নিম্নে নির্দেশকৃত স্থানে যেতে হবে ---

HKEY_CURRENT_USER / Software / Microsoft / Windows / CurrentVersion / Policies / Explorer


এবার ডান দিকে প্রাপ্ত প্যানেল থেকে right click করে নতুন একটি DWORD value তৈরী করতে হবে এবং এর নাম দিতে হবে NoClose













এবার value data box1 বসিয়ে OK করে বেরিয়ে আসতে হবে।















এবার registry editor বন্ধ করে দিতে হবে।

এবার কম্পিউটার restart করতে হবে।

এবার দেখুন মজা।

এবার পরবর্তিতে Turn Off বাটন enable করতে চাইল শুধু value data box1 এর স্থানে 0 বসিয়ে OK করে বেরিয়ে আসতে হবে অথবা NoClose DWORD value ডিলিট করলেই হয়ে যাবে।

তাহলেই আপনি আবার Turn Off বাটন ফিরে পাবেন ।