মঙ্গলবার, ৭ জুলাই, ২০০৯

ফাইল লুকিয়ে রাখুন ছবির ভেতর ।


আপনি যদি চান তাহলে আপনার গুরুত্তপূর্ণ ফাইল জিপ করে সহজেই ছবির মধ্যে লুকিয়ে রাখতে পারেন । এ জন্য প্রথমেই আপনাকে যে কোনো আরকাইভ সফটওয়্যার (উইনজিপ, উইনরার, সেভেন জিপ) ইত্যাদি ব্যবহার করে ফাইল গুলোকে জিপ (উইন জিপ, উইন রার, সেভেন জিপ ফরমেটে) করতে হবে । ধরি আপনার জিপ করা ফাইল এর নাম document.zip এবং যে ছবির সাথে যুক্ত করবেন সেই ইমেজ ফাইল এর নাম unnoto.jpeg (অন্য ফরমেট হলেও চলবে) । এখন এই ফাইল দুটি একটি নিদৃষ্ট ফোল্ডার এ রাখুন । এবার কমান্ড প্রম্পট (রান এ গিয়ে cmd লিখে ওকে করলেই হবে) খুলুন এবং যে ফোল্ডার এ ছবি দুটি রাখা হয়েছে সে ফোল্ডারে ঢুকুন । এবার copy/e unnoto.jpeg + document.zip new.jpeg লিখে এন্টার করলেই একি ফোল্ডার এ new.jpeg নামে নতুন একটি ইমেজ ফাইল তৈরী হবে । আপনি যদি ঐ ইমেজ ফাইলটি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন unnoto.jpeg ছবিটি দেখা যাচ্ছে, কিন্তু আপনি কোনো ভাবেই document.zip ফাইল বা জিপ ফাইল এর কোনো তথ্য দেখতে পাবেন না । সাভাবিক ভাবে আপনার এই new.jpeg ছবিটি অন্ন্য কেও দেখে ভাবতেই পারবেনা যে এর মধ্যে কোনো গুরত্তপুর্ণ ফাইল বা তথ্য থাকতে পারে । এর পর ঐ ফাইলটি পেতে হলে new.jpeg ফাইলটি যে কোনো আর্কাইভ (উইন জিপ, উইন রার বা সেভেন জিপ) থেকে আনজিপ করলেই হবে ।

1 টি মন্তব্য: