রবিবার, ২ আগস্ট, ২০০৯

নতুন ইনস্টল করা প্রোগ্রামসমূহের হাইলাইট হওয়া বন্ধ করা

উইন্ডোজে সাধারনত নতুন ইনস্টল করা প্রোগ্রাম সমূহ হাইলাইট করে দেখানো হয় । যাতে আপনি সহজেই নতুন ইনস্টল করা প্রগ্রাম সমূহ সহজেই খুজে পান । আপনি ইচ্ছে করলে সহজেই এই সুবিধাটি বন্ধো করতে পারেন । এর জন্য আপনাকে যা করতে হবে তা হল ---

টাস্ক বারের যে কোনো স্থানে রাইট বাটন ক্লিক করে Properties ক্লিক করুন । প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Start Menu ট্যাবে ক্লিক করুন । এবার Start menu রেডিও বাটনটি সিলেক্ট করে Customize বাটনে ক্লিক করুনএবং প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Advanced ট্যাবে ক্লিক করুন । এবার Start menu settings এর নিচে থেকে Highlight newly installed programs অপশনটি আনচেক করে দিন এবং OK বাটনে ক্লিক করুন । ব্যাস হয়ে গেল । আর নতুন ইনস্টল্ড প্রোগ্রাম সমূহ হাইলাইট করে দেখানো হবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন