
রাশিয়ার কাছ থেকে সৌদি আরব প্রায় দুই বিলিয়ন ডলার বা এক দশমিক ৪ বিলিয়ন ইউরোর অস্ত্র কিনবে ৷ এই সংক্রান্ত একটি চুক্তিও প্রায় চুড়ান্ত করে এনেছে দুই দেশের কর্মকর্তারা ৷ জানানো হয়েছে, এই চুক্তির আওতায় সৌদি আরব দেড়শটি হেলিকপ্টার কিনতে যাচ্ছে যার মধ্যে রয়েছে ৩০টি এম আই থার্টি ফাইভ এটার্ক হেলিকপ্টার এবং ১২০টি এমআই সেভেনটিন হেলিকপ্টার ৷ এছাড়া শতাধিক ট্যাংক ও এয়ার ডিফেন্স সিস্টেমও কিনবে সৌদি আরব ৷ এর ফলে সৌদি আরব হবে রাশিয়ার অন্যতম বড় অস্ত্র ক্রেতা দেশ ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন