
প্রথমে Start এ গিয়ে run থেকে registry editor চালু করুন।এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো Start থেকে run এ গিয়ে regedit লিখে OK করতে হবে । (Start --> Run--> Regedit --> OK)
এর পর রেজিস্ট্রিতে HKEY_CLASSES _ROOT এ ডাবল ক্লিক করলে নিম্নের মেনু থেকে CLSID এর উপর আবার ডাবল ক্লিক করতে হবে।
এবার নিচে থেকে প্রাপ্ত key {645FF040-5081-101B-9F08-00AA002F954E} এর উপর ক্লিক করতে হবে। এবার ডান দিকের প্রাপ্ত প্যানেল থেকে LocalizedString এর উপর ডাবল ক্লিক করুন অথবা LocalizedString এর উপর ডান ক্লিক করে Modify এ ক্লিক করুন।
এবার প্রাপ্ত বক্সে ডিফল্ট ভ্যালু হিশেবে “@%SystemRoot%\system32\SHELL32.dll,-8964” দেখতে পাবেন।
এবার ডিফল্ট ভ্যালুটি Remove or Delete করে দিন এবং আপনার পছন্দ মত নাম যেমন-“Dust bin” দিয়ে OK করে বেরিয়ে আসুন।
ব্যাস হয়ে গেলো।
এবার দুই এক বার Refresh করুন, দেখবেন আপনার Recycle bin এর নাম পরিবর্তন হয়ে গেছে।
একি ভাবে আপনি Info tip এর লেখা ( Recycle bin এর উপর মাউস নিয়ে গেলে যে লেখাটি দেখাই ) যা সাধারনত tooltip নামে পরিচিত তা পরিবর্তন করতেন পারবেন।
উপরের সকল পদক্ষেপ গুলো সরনের পর LocalizedString এর উপরে Info tip এ ডাবল ক্লিক করুন অথবা ডান ক্লিক করে Modify এ ক্লিক করুন ।
এবার প্রাপ্ত বক্সে ডিফল্ট ভ্যালু হিশেবে “@%SystemRoot%\system32\SHELL32.dll,-22915″ আসবে। এবার ডিফল্ট ভ্যালুটি Remove or Delete করে দিন এবং আপনার পছন্দ মত বিবরণ দিয়ে OK করে বেরিয়ে আসুন।
ব্যাস হয়ে গেলো।
এভাবে আপনি সহজেই আপনার Recycle bin এর নাম পরিবর্তন করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন