বুধবার, ৫ আগস্ট, ২০০৯

MS Word ফাইলকে সুরক্ষিত করুন সহজে

আপনি আপনার MS Word ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করতে পারেন সহজে

এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো --

আপনি যে MS Word ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করতে চান তা খুলুন। এবার tools অপশানে গিয়ে ড্রপডাউন মেনু থেকে Options এ যান। এবার প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Security ট্যাবে যান, এবার Password To Open বক্সে আপনার পাসওয়ার্ড দিন এবং Password To Modify বক্সে পুনরায় আপনার পাসওয়ার্ডটি দিন। এবার OK করে বেরিয়ে আসুন।

ব্যাস হয়ে গেল, যে কেউই আপনার ঐ ফাইলটি খুলতে যাবে তা Open হবার আগেই Password চাইবে। আর পাসওয়ার্ডতো জানেন শুধু আপনি। কাজেই সহজেই কেও আপনার MS Word ফাইলটি খুলতে পারবেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন